রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
রাজশাহীতে জাতীয় সমবায় দিবস উদযাপন
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সমবায় পণ্য মেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। 

রোববার (৮ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে র‍্যালি বের করা হয়। পরে পতাকা উত্তোলন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার।

পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মাহফুজুর রহমান রিটন জানান, রাসিকের সিডিসি কার্যক্রমে প্রায় ৫৫ হাজার সদস্য রয়েছেন। তাঁদের মূলধন প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছালে এ অর্থের ভিত্তিতে রাজশাহীতে একটি ব্যাংক প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন মো. রেজাউল আলম সরকার। আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

দিবসটির প্রতিপাদ্য ছিল, ‘করব সমবায়, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ’।

কেকে/ এসএমএন


আরও সংবাদ   বিষয়:  রাজশাহীত   জাতীয়   সমবায় দিবস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close