সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
আন্তর্জাতিক
মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত ১১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ০৯.১১.২০২৬ ১০:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিসরে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১২ জন।

রোববার (৮ নভেম্বর) রাজধানী কায়রো থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হতাহতের এ তথ্য নিশ্চিত করেছে।

মিসরের রাষ্ট্রীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ানগামী অন্য একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বগি ও ধ্বংসাবশেষ সরিয়ে কায়রো-আপার ইজিপ্ট রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তবে কখন নাগাদ এই রুটে রেল যোগাযোগ পুনরায় চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি কর্তৃপক্ষ।

এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। দুর্ঘটনার পেছনে কারও অবহেলা বা দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশও দিয়েছেন তিনি।

দেশটির পাবলিক প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও কারিগরি ত্রুটি শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।

মিসরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের অন্যতম পুরোনো এবং বৃহৎ রেল যোগাযোগব্যবস্থা রয়েছে। তবে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। রেলব্যবস্থার আধুনিকায়নে সরকার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করলেও দুর্ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে ২০০২ সালে মিসরের ইতিহাসে ভয়াবহতম রেল দুর্ঘটনা ঘটে। ওই সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রেনের সাতটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৬০ জন প্রাণ হারান।

সূত্র: রয়টার্স 


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মিসরে দুই ট্রেনের সংঘর্ষ   নিহত   
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close