শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬,
৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      ● ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন      ● গণতন্ত্র প্রতিষ্ঠায় ছাত্রদের অবদান সবচেয়ে বেশি: রাষ্ট্রপতি      ● রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়নে মিয়ানমার বাধ্য: ড. খলিলুর রহমান      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও এক চালান      ● দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘আকভান’, ৪ বন্দরে সতর্কসংকেত      ● অস্ট্রেলিয়া সফরে ঢাকা ছাড়লেন জামায়াত আমির      
দেশজুড়ে
কারখানায় হামলা ও ভাঙচুর না করার আহ্বান এমপি বাচ্চুর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ‘ওএমএস’ (খোলা বাজারে বিক্রি) কর্মসূচির আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাশর চৌরাস্তায় এ কার্যক্রম উদ্বোধন করেন সংসদ সদস্য (এমপি) ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু শ্রমিকদের যৌক্তিক বেতন বৃদ্ধির বিষয়ে আশ্বাস দেন। 

একইসাথে তিনি শিল্পাঞ্চলের সার্বিক পরিবেশ শান্ত রাখতে কোনো ধরনের গুজব বা উসকানিতে কান দিয়ে শিল্প কারখানায় হামলা ও ভাঙচুর না করার জন্য শ্রমিকদের প্রতি বিশেষ আহ্বান জানান। 

ফখর উদ্দিন ঘোষণা করেন, শ্রমিকদের সুবিধার্থে এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিতভাবে ৩০ টাকা কেজি দরে এই ওএমএস চাল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কারখানায় হামলা   কারখানায় ভাঙচুর   না করা   এমপি বাচ্চু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close