শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দশমিনায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় সরকারি মডেল মসজিদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মহাসিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ মাওলানা মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান বাদল, মউশিক কেয়ারটেকার মাওলানা আল মামুন ও ইমাম মাওলানা রেজাউল করিম। এ ছাড়া ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মউশিক শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহশিক্ষা কার্যক্রম চালু করেন। তার সময়ে দেশে ৭৫ হাজার সহশিক্ষা মউশিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। এসব প্রতিষ্ঠানে সহশিক্ষা, বয়স্ক ও প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। কিন্তু প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হলেও মউশিক প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত বা জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়নি।

বক্তারা আরও বলেন, দশমিনা উপজেলায় বর্তমানে ৯৪টি সহশিক্ষা প্রতিষ্ঠান চালু রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানো হলেও মউশিক শিক্ষকরা অবহেলিত রয়েছেন। প্রকল্পের মাধ্যমে অষ্টমবারের মতো কার্যক্রমের মেয়াদ বাড়ানো হয়েছে। এ অবস্থায় প্রকল্পনির্ভর ব্যবস্থা থেকে বেরিয়ে স্থায়ী সমাধান চান তারা।

তারা বলেন, ‘প্রকল্প নয়, স্থায়ী সমাধান চাই; অবহেলা নয়, শিক্ষকের ন্যায্য মর্যাদা চাই।’ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তার মা বেগম খালেদা জিয়া এসব প্রতিষ্ঠান চালুর মাধ্যমে শিক্ষকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন। এখন তারেক রহমানের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর জাতীয়করণ চান তারা।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  মউশিক শিক্ষক   শিক্ষক কল্যাণ ফাউন্ডেশন   দশমিনা   প্রতিষ্ঠাবার্ষিকী   শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close