শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      ● মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে সরকার কিছুটা দায় মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার মোতায়েন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৯:০২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট, সরকারি স্থাপনা ও জনসমাগমপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন তারা।
 
শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুর শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে আনসার বাহিনীর সদস্যরা একত্রিত হন। 

পরে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য রওনা দেন তাঁরা।
 
ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) জেলা কমান্ডার চন্দন দেবনাথ জানান, আনসার বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে সদস্য মোতায়েন করা হয়েছে।
 
মোতায়েন করা সদস্যরা ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী সড়কের মোড়, মুন্সি বাজার পয়েন্ট, তালমা পয়েন্ট এবং সদরপুর ও চরভদ্রাসন পয়েন্টে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায়ও কাজ করছেন তাঁরা।
 
চন্দন দেবনাথ বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল দিচ্ছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁরা প্রস্তুত রয়েছেন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুরে আনসার মোতায়েন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close