রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে প্রাণ গেল আরও ছয়জনের, হাসপাতালে নতুন ভর্তি ২০৮৮      ● বিমানবাহিনীর প্রাক্তন প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার      ● অন্যায়-নিপীড়ন রুখে দেওয়াই দুর্গাপূজার মূল শিক্ষা : রাষ্ট্রপতি      ● সেনাবাহিনীর শক্তি অস্ত্রে নয়, শৃঙ্খলা ও জনআস্থায় : প্রধানমন্ত্রী      ● টুপটুপ রিসোর্টের আগুনে নিহত ও আহতদের পরিচয় মিলেছে      ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      
বিনোদন
থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশের মামলা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:১৮ এএম
থালাপতি বিজয়

থালাপতি বিজয়

জনপ্রিয় দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার থালাপতি বিজয় এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে অভিনয় ছেড়ে থালাপতি বিজয় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন। সেই সময় তিনি জানিয়েছিলেন— অভিনয়ের চেয়ে এখন থেকে জনসেবা ও রাজনীতিতেই বেশি সময় দেবেন তিনি। সেই মোতাবেক আসন্ন তামিলনাড়ু নির্বাচনে তার দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজয়। তবে তার শেষ সিনেমা ‘জন নায়াগান’ এখনো মুক্তি পায়নি। যদিও সিনেআমাটি অন্তর্জালে লিক হয়ে গেছে।

তবে সিনেমা ছেড়ে রাজনীতিতে আসার সময়টা ভালো যাচ্ছে না এ দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতার। কিছু দিন আগে তার আসন্ন সিনেমা মুক্তির আগেই এইচডি প্রিন্টে পাইরেসি হয়। এমন দুঃসময়ের মাঝে আইনি বিপাকে জড়িয়ে পড়েন বিজয় থালাপতি। তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।  

জানা গেছে, আসন্ন নির্বাচন সামনে রেখে অনুমতি ছাড়া বিশাল জনসভা ও র্যালি করার অভিযোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছিল। তবে সেই কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমোদন নেওয়া হয়নি। জনবহুল এলাকায় এ র্যালির কারণে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগ তৈরি হয়। 

সে কারণে নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগে চেন্নাইয়ের মাম্বালাম পুলিশ অভিনেতা এবং তার দলের নেতা এন আনন্দের নামে মামলা করেছে। সেই মামলায় তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

দেখা গেছে, র্যালির সময় থালাপতি বিজয় একটি হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছিলেন, যার অনেক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। হাজার হাজার ভক্ত ও আলোকসজ্জার কারণে ওই এলাকায় দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ ছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  থালাপতি বিজয়   পুলিশ   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close