রোববার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম: ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে তারেক রহমানের চিঠি      হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩      জুলাই চেতনা নিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      খাদ্য অধিদপ্তরে এখনো ফ্যাসিস্টের ‘সেই’ ভূত      ধুঁকছে কমিউনিটি ক্লিনিক      বাংলাদেশ-চীন করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত      জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা আজ      
আন্তর্জাতিক
ছেলের বিয়েতে যেতে পারছেন না ট্রাম্প?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:২৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলমান ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করব, কিন্তু ইরান যুদ্ধের কারণে সময়টা ‘অত্যন্ত খারাপ’।’

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র (৪৮) এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।
 
একই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন।  

ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিনীদের জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
 
ছেলের বিয়েতে যোগ দেবেন কিনা জানতে চাইলে ওভাল অফিসে ট্রাম্প বলেন, ‘সে (ডোনাল্ড ট্রাম্প জুনিয়র) চায় আমি বিয়েতে উপস্থিত থাকি। এটি একদম ঘরোয়া ও ব্যক্তিগত একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তবে আমি ওকে বলেছি, এই সময়টা আমার জন্য মোটেও ভালো নয়। আমার সামনে ইরান সংকট এবং অন্যান্য আরও কিছু জরুরি বিষয় রয়েছে।’
 
তিনি বলেন, ‘যুদ্ধবিরতি এখন যে অচলাবস্থার মধ্যে আছে, এই অবস্থায় বিয়েতে গেলে সংবাদমাধ্যম কীভাবে বিষয়টি তুলে ধরবে, সেটিও মাথায় আছে।’
 
ট্রাম্প বলেন, ‘এখানে আমি যেভাবেই করি না কেন, সমালোচিত হব। যদি যাই, তাহলে আমাকে আক্রমণ করা হবে। আর যদি না যাই, তাহলেও আমাকে আক্রমণ করা হবে— অবশ্যই ভুয়া সংবাদমাধ্যমের মাধ্যমে’। 

এরপর তিনি বলেন, ‘আশা করি, তাদের দাম্পত্য জীবন খুব ভালো কাটবে।’
 
চলতি সপ্তাহে বাহামাসের একটি ছোটো দ্বীপে ট্রাম্প ও তার প্রথম স্ত্রী ইভানা মেরি জেলনিকোভার বড় সন্তান ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের (৪৮) তার দীর্ঘদিনের বান্ধবী বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। এটি তার দ্বিতীয় বিয়ে, যেখানে শুধু নিকটাত্মীয় ও বন্ধু-স্বজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
 
‘ডন জুনিয়র’ নামে পরিচিত ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। বিলাসবহুল রিয়েল এস্টেটভিত্তিক এই পারিবারিক প্রতিষ্ঠানের পাশাপাশি তিনি ট্রাম্পের ডানপন্থি ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ম্যাগা রাজনৈতিক এজেন্ডারও জোরালো সমর্থক।
 
সূত্র : এনডিটিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ছেলের বিয়ে   ইরান যুদ্ধ   ডোলান্ড ট্রাম্প   ডোনাল্ড ট্রাম্প জুনিয়র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close