রোববার, ২৬ জুলাই ২০২৬,
১১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম: ফের আগ্রাসী বিএসএফ      খুনখারাবিতে ইমেজ সংকটে বিএনপি      তিন কর্মকর্তার সমন্বয়হীনতায় বনভূমি দখলের মহোৎসব      তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান      ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী      ২৪ ঘণ্টায় হামে ছয় শিশুর মৃত্যু      দিল্লিতে আন্দোলনের সমাপ্তি ঘোষণা ককরোচ পার্টির      
দেশজুড়ে
পাটগ্রামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৯:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় কৃষিতে প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৪ মে) দিনব্যাপী উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সাংসদ হাসান রাজীব প্রধান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইখুল আরিফিন, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম বলেন, ‘পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ফসলের উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণকে নতুনভাবে ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ ও ধান জাতীয় অন্য দানাদার ফসল ডাল, তেল ও উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ এবং ‘কৃষক স্মার্ট কার্ড’ পদ্ধতির মাধ্যমে সম্পসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋণ সহায়তা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষি সেবা, কৃষি উদ্ভাবন ও কৃষি বাণিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষি উদ্যেক্তা ২০ হাজার যুবক ও মহিলাকে প্রশিক্ষণ প্রদান।’

হাসান রাজিব প্রধান বলেন, ‘আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের দেশের কৃষি ফলন আরও বাড়ানো। আমরা জানি, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং আমাদের দেশের মানুষের তুলনায় জমির পরিমাণ অনেক কম। তাই অধিক ফলন না হলে আমাদের খাদ্যে অসম্পূর্ণতা রয়ে যাবে। আগে একসময় আমাদের দেশের ফলন জমিতে ফলন যে পরিমাণ হত তখন মানুষ কম ছিল, জমি বেশি ছিল। তারপরে ফলন কম হওয়ার কারণে সব সময় আমাদের কৃষকদের অভাব লেগে থাকত।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পাটগ্রাম   পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close