রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
জাতীয়
ঈদ যাত্রায় বাস-লঞ্চ-ট্রেনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:৩৭ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

ছবি: এআই দিয়ে তৈরি

ঈদুল আজহা উপলক্ষে পরিবার-প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ।

মঙ্গলবার (২৬ মে) সরকারি ছুটির দ্বিতীয় দিনে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভিড়। ট্রেন বিলম্ব, যানজট, বাস সংকট ও অতিরিক্ত ভাড়ার অভিযোগ থাকলেও সব দুর্ভোগ ছাপিয়ে ঘরমুখো মানুষের মাঝে বিরাজ করছে ঈদে বাড়ি ফেরার উচ্ছ্বাস।

সকালে কমলাপুর রেলস্টেশন থেকে বেশ কয়েকটটি ট্রেন বিলম্বে ছেড়েছে। নীলসাগর সোয়া ছয়টায় ছাড়ার কথা থাকলেও যাত্রা করেছে সকাল আটটায়।

স্টেশন ম্যানেজার কবীর উদ্দীন জানান, এখন পর্যন্ত ২০ টি ট্রেন ছেড়ে গেছে। সারাদিনে ৬৮টি ট্রেন ছেড়ে যাবে। গত চারদিনে শিডিউল ঠিক রাখতে সক্ষম হয়েছে কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

তবে সকাল থেকেই ট্রেনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। ছাদে যাত্রী ওঠা ঠেকানো যায়নি আজও। যাত্রীরা জানান, সড়কপথে প্রচন্ড যানজটের কারনে ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত। কিন্তু শিডিউল ঠিক না থাকায় রেলপথেও তৈরি হচ্ছে ভোগান্তি।

ঈদে বাড়ি যেতে অনেকে আবার বেছে নিয়েছেন নদীপথ। সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রচুর যাত্রী সমাগম দেখা যায়। ইতোমধ্যে সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে বেশ কয়েকটি লঞ্চ।

এদিকে, যাত্রী বোঝাই হলেও লঞ্চ না ছাড়ার অভিযোগ করছেন যাত্রীরা। একারণে, যাত্রীদের সাথে লঞ্চ কর্তৃপক্ষের সংঘাতও হতে দেখা গিয়েছে।

অন্যদিকে, সকাল থেকেই রাজধানীর মহাখালী বাস টার্মিনালসহ অন্যান্য বাস টার্মিনাল গুলোতে যাত্রীচাপ দেখা গিয়েছে। বাস কাউন্টারে অপেক্ষারত অবস্থায় রয়েছেন অনেক যাত্রী।

তারা জানান, বাস না থাকায় টিকিট দেওয়া সাময়িক বন্ধ রয়েছে। ভোররাতে বৃষ্টির কারণে বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। সকালে সায়েদাবাদ বাস টার্মিনালে দুই ঘন্টা দেরি করেও ছেড়েছে অনেক বাস। আবার অনেক বাস টার্মিনালে ভাড়া বেশি নেওয়ার অভিযোগও তুলছেন যাত্রীরা। তবে, এসব ভোগান্তির পরও যাত্রীদের মাঝে রয়েছে ঈদে বাড়ি ফেরার আনন্দ।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ঈদ যাত্রা   বাস   লঞ্চ   ট্রেন   রাজধানী   মানুষ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close