সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      
দেশজুড়ে
‘উনি’ বলায় বিএনপি নেতাকে সম্মাননা দিতে দিলেন না এসিল্যান্ড
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৩:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে ‘উনি’ বলে সম্বোধন করায় বিএনপি নেতা মাকসুদুর রহমানকে সম্মাননা পদক দিতে দেয়নি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) মো. জসিম উদ্দিন।

বুধবার (৩ জুন) বিকালে উপজেলার নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুকর পরিদর্শন ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসরাক খন্দকার। 

অনুষ্ঠানের একপর্যায়ে কোনো এক বিষয়ে কথা বলতে গিয়ে জসিম উদ্দিনকে ‘উনি’ বলে উল্লেখ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান। বিষয়টি নিয়ে জসিম উদ্দিন অসন্তোষ প্রকাশ করেন এবং মারমুখী ভাষায় কথাবার্তা বলেন। পরে প্রতিমন্ত্রীকে সম্মাননা প্রদানের সময় মাকসুদুর রহমানের নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত তাকে সম্মাননা দিতে দেওয়া হয়নি।

ঘটনাটি নিয়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ এটিকে প্রোটোকল ও শিষ্টাচার হিসেবে দেখছেন। আবার অনেকে মনে করছেন- একটি সম্বোধনকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত গ্রহণ অনাকাঙ্ক্ষিত।

বিষয়টি নিয়ে পরে সংবাদ সম্মেলন করেন মাকসুদুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘জসিম উদ্দিন গত ২৮ এপ্রিল যোগদানের পর থেকে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে আসছেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলের হুমকি দিয়ে ভয়-ভীতি দেখিয়ে মোটা অঙ্কের জরিমানা করে আসছেন। জমা খারিজ বা নামজারি করতে জমির মালিকের থেকে পাঁচ হাজার টাকা এবং সামান্য ভুল-ত্রুটি হলেই এই টাকার অঙ্ক কয়েক গুণ বেড়ে ৫০০০ থেকে ৫০০০০ হাজার বা ১ লক্ষ টাকা হয়ে যায়।’

মাকসুদুর রহমান বলেন, ‘তার বিরুদ্ধে সেবাগ্রহীতা থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে অশুভ আচরণসহ রুক্ষ ব্যবহার, নির্ধারিত সময় অফিস না করাসহ বিভিন্ন অভিযোগ উঠেছে। এসব বিষয় নিয়ে কেউ প্রতিবাদ করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটা অংকের জরিমানাসহ জেলে পাঠানোর হুমকিও দেওয়া হয়।’

এ বিষয়ে কথা বলতে জসিম উদ্দীনের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিকের ফোন পেয়ে তিনি নম্বরটি ব্লক করে দেন। 

বর্তমানে এ ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  উনি বলায়   বিএনপি নেতা   সম্মাননা দেওয়া   এসিল্যান্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close