মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
শিরোনাম: যুদ্ধবিরতির পরও গাজায় থামেনি ইসরাইলের হামলা, বাড়ছে হতাহত      জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬      লালমনিরহাটের পাঁচ উপজেলার মানুষ পানিবন্ধি      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু      এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব      ‘যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’      একুশে পদকপ্রাপ্ত শিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই      
দেশজুড়ে
আদিতমারীতে মোবাইল নিয়ে দ্বন্দ্বে কিশোর খুন
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১১:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে লিয়াকত আলী লাদেন (১৬) নামের এক মাদরাসাছাত্র ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে রকিকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে আদিতমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হামলার ঘটনা ঘটে। নিহত লিয়াকত আলী লাদেন উপজেলার সারপুকুর ইউনিয়নের বালাটারী গ্রামের আশরাফুল ইসলাম আশরাফের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার সারপুকুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের জুয়েলের ছোট ছেলে রাব্বির সঙ্গে মোবাইল ফোন নিয়ে লাদেনের কথাকাটাকাটি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ঘটনার জের ধরে পরে লাদেন সারপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একা বসে থাকার সুযোগে রাব্বির বড় ভাই রকি পেছন থেকে এসে তাকে আকস্মিক ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লাদেনকে উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. ইমরুল হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিশোরটির মৃত্যু হয়েছে। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, “নিহত কিশোরের বাবা রকিকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে। আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ ইতোমধ্যেই অভিযান শুরু করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   মোবাইল   কিশোর খুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close