মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      ● আবুধাবি টেস্টে জয়ে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশ      ● ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত      ● হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪২১      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, চলতি বছরে আক্রান্ত লাখ ছাড়ালো      ● ইউনূসের গ্রামীণ কল্যাণকে করের ৬৬৬ কোটি টাকা দিতে পূর্ণাঙ্গ রায় প্রকাশ      
প্রিয় ক্যাম্পাস
নীলফামারী সরকারি কলেজ ক্যান্টিনের যাত্রা শুরু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১০ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শিক্ষার্থীদের সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহের লক্ষ্যে নীলফামারী সরকারি কলেজে ক্যান্টিন চালু করা হয়েছে। 

বুধবার (১০ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, কলেজের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. সামসুল আলম এবং ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক।

ক্যান্টিন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. ওমর ফারুক বলেন, শিক্ষার্থীদের চাহিদা ও সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখে ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার সরবরাহ করা হবে।

কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান বলেন, ক্যান্টিন চালুর মাধ্যমে শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে। এটি শুধু খাদ্য গ্রহণের স্থান নয়, বরং শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ, মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেও ভূমিকা রাখবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close