বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
শিরোনাম: ভিডিওকাণ্ডে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম      হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩      বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর      এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের      রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত      মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা      রংপুর কারাগারে ছামিউল সাম্রাজ্য      
অর্থনীতি
১৫ লাখ জেলে পরিবার পাবে ভিজিএফ সুবিধা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৫:৪৬ পিএম আপডেট: ১১.০৬.২০২৬ ৫:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

দেশের ১৫ লাখ জেলে পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে মৎস্য চাষিদের ঝুঁকি মোকাবিলায় দেশে প্রথমবারের মতো মৎস্য বিমা স্কিম চালুর পরিকল্পনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট বক্তব্যে বলা হয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে আগামী অর্থবছরে দেশের মৎস্য উৎপাদন ৫৬ লাখ ৩৫ হাজার মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বাজেট প্রস্তাবে বলা হয়, প্রকৃত মৎস্যজীবী ও কৃষকদের সুরক্ষায় ‘জাল যার জলা তার’ নীতির ভিত্তিতে জলমহাল, উপকূলীয় খাল এবং হাওর স্থানীয় মৎস্যজীবী ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া দেশের ১৫ লাখ জেলে পরিবারকে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) সুবিধার আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মৎস্য খাতকে আরও আধুনিক ও ঝুঁকিমুক্ত করতে প্রথমবারের মতো মৎস্য বিমা স্কিম চালুর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পাশাপাশি বাণিজ্যিক মৎস্য খামারের যান্ত্রিকীকরণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।

সরকার জানিয়েছে, হাঁস-মুরগি ও মৎস্য খামারের জন্য নিরাপদ ও মানসম্মত পশুখাদ্য (ফিড) উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে, গবাদিপশু পালনকারীদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ভর্তুকি, সহজ শর্তে ঋণ, বিমা সুবিধা এবং বাজারজাতকরণ সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাণিসম্পদ খাতের খামারিদের ইতোমধ্যে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হয়েছে।

বাজেট বক্তব্যে আরও বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরে কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট ৪৩ হাজার ৩৩৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা দেশের মোট জিডিপির ০.৬৩ শতাংশ। এর আগের অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ১২৬ কোটি টাকা, যা জিডিপির ০.৬১ শতাংশ ছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  জেলে   পরিবার   ভিজিএফ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close