শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      শিবগঞ্জে প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু      সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম      র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে      রোহিঙ্গাদের অস্তিত্ব অস্বীকার করলো মিয়ানমার      বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলে ফের চিঠি      
স্বাস্থ্য
হামের উপসর্গে আরও চার প্রাণহানি, মোট মৃত্যু সাড়ে ৬০০ ছাড়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৮:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে গেল ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। সেই সাথে এই সময়ে নতুন করে ১ হাজার ১২৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। 

আজ রোববার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন মতে, গেল ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গেল ১৫ মার্চ থেকে আজ ১৪ জুন পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, দেশজুড়ে গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ১ হাজার ৫২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ৮৫ হাজার ৯৫১ জনের দেহে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১০ হাজার ৩২৩ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭০ হাজার ৫৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৬ হাজার ৮৪১ জন ছাড়পত্র পেয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামের উপসর্গ   হামে প্রাণহানি   হামে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close