বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
অর্থনীতি
চার বছর পর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদে বাদ যাবে সচ্ছলরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি বলেছেন, ‘এই কর্মসূচির কে কোথায় কীভাবে টাকা খরচ করছে, তা ছয় মাস পর পর্যালোচনা করা হবে। আর প্রতি চার বছর পর পর তালিকা হালনাগাদ করা হবে, যেখানে সচ্ছল ব্যক্তিদের বাদ দেওয়া হবে।’

আজ সোমবার (১৫ জুন) সচিবালয়ে ফ্যামিলি কার্ড সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা শেষে কথা আমীর খসরু এসব কথা বলেন। 

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই নীতির ভিত্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ নীতিমালার খসড়া প্রস্তুত করা হয়েছে। 

আমীর খসরু আরও বলেন, ‘সরকারের এতো বড় কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করতে হবে। এখানে কোনো দলীয় লোকজন যুক্ত থাকবেন না। প্রথমবারের মতো সরকারের কোনো সামাজিক কর্মসূচিতে দলীয় লোকজন থাকছেন না। এ কর্মসূচি নিয়ে শুধু সরকারি কর্মকর্তারাই কাজ করবেন। একইসঙ্গে ধাপে ধাপে প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে।’

তিনি ‘বলেন, ‘সোনালী ব্যাংকের ‘টাকা পে’ অ্যাপ ব্যবহার করে এই অর্থ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে মোট ৪ কোটি ১০ লাখ পরিবার এই কার্ডের আওতায় আসবে। বরাদ্দকৃত অর্থ সরাসরি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাবে পাঠানো হবে।’

আমীর খসরু আরও বলেন, ‘ভঙ্গুর অর্থনীতিকে স্থিতিশীল করা এবং স্থিতিশীলতা থেকে সমৃদ্ধির অর্থনীতিতে নিয়ে যাওয়াই এবারের বাজেটের চ্যালেঞ্জ। এবারের বাজেটের সুফল যাতে সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে, সে লক্ষ্যেই এগিয়ে যাওয়া হবে। তা বাস্তবায়নে কাজ করছে সরকার।’

এ সময় সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘ফ্যামিলি কার্ডের জন্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। চট্টগ্রামে ছয়টি পরিবারের তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে, এর মধ্যে পাঁচটি পরিবারই রোহিঙ্গা। তবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাওয়ার পর তারা আর ফ্যামিলি কার্ডের সুবিধা নিতে আসছেন না।’

তিনি আরও বলেন, ‘কোনো কোনো পরিবারের নারীদের নামে সিম না থাকায় টাকা প্রদান করতে সমস্যা হয়েছে। এ কারণে বাজেটে বিনা মূল্যে সিম দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ   বাদ সচ্ছলরা  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close