শনিবার, ১৫ আগস্ট ২০২৬,
৩১ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
শিরোনাম: তারেকের ভারত সফর ঘিরে নতুন সমীকরণ      গ্যাস-বিদ্যুতে অচলাবস্থা      আজ শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী      অসাম্প্রদায়িক সংস্কৃতি চর্চার আহ্বান তথ্যমন্ত্রীর      ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প      তারেক রহমানের ভারত সফর নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল      ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তায় মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট      
দেশজুড়ে
পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নে  ৯ বছর বয়সী কন্যা শিশুকে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ উঠেছে ট্রলারচালক দুলাল গাজীর (৬০) বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ তাকে আটক করেছে।

সম্প্রতি এলাকায় শিশুটির ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। 

ভুক্তভোগী শিশুর মা বলেন, “আমার মেয়ের সঙ্গে যা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই।’

ভুক্তভোগী শিশুটি জানায়, আমার ওপর দুলাল গাজী নির্যাতন করেছে।  

স্থানীয় বাসিন্দারা বলেছেন, “এ ধরনের ঘটনা আমাদের এলাকায় অত্যন্ত ন্যাক্কারজনক।’ 

এক বাসিন্দা বলেন, “দুলাল গাজীর বিরুদ্ধে এর আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ শুনেছি। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”  

অভিযোগের বিষয়ে দুলাল গাজী বলেন, “আমি নির্দোষ। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হয়েছে।’
 
পটুয়াখালী সদর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   শিশুকে ধর্ষণের অভিযোগ   বৃদ্ধ আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close