বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      
খেলাধুলা
সৌদির কাছে হারের স্মৃতি নিয়ে আলজেরিয়ার বিপক্ষে সতর্ক স্কালোনি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৫৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিরোপাধারী আর্জেন্টিনা বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে প্রতিপক্ষকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না কোচ লিওনেল স্কালোনি। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে অপ্রত্যাশিত হারের অভিজ্ঞতা থেকেই সতর্ক থাকতে চান তিনি।

আগামীকাল (বুধবার) ভোর ৭টায় কানসাস সিটিতে আলজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আলজেরিয়ার আক্রমণভাগে বেশ কয়েকজন দ্রুতগতির ফুটবলার রয়েছেন, যারা যেকোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারেন। তাই প্রতিপক্ষকে যথাযথ সম্মান দেখিয়ে নিজেদের সেরাটা খেলতে হবে।

আর্জেন্টিনা কোচের মতে, আলজেরিয়ার খেলার ধরনে মরক্কোর সঙ্গে কিছুটা মিল রয়েছে। তিনি দলটির কোচিং স্টাফ ও খেলোয়াড়দেরও প্রশংসা করেন। স্কালোনি বলেন, আধুনিক ফুটবলে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখার সুযোগ নেই, বিশেষ করে বিশ্বকাপের মতো আসরে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে মানসিক চাপ না নেওয়ার পরামর্শও দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ২০২২ বিশ্বকাপ তাদের শিখিয়েছে যে টুর্নামেন্টের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও সেটিই সবকিছু নির্ধারণ করে না। তাই দল এখন শান্ত ও আত্মবিশ্বাসী রয়েছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার যাত্রা শুরু হয়েছিল হতাশাজনকভাবে। প্রথম ম্যাচে লিওনেল মেসির গোলে এগিয়ে থেকেও সৌদি আরবের কাছে ২-১ ব্যবধানে হেরে যায় আলবিসেলেস্তেরা। তবে সেই ধাক্কা সামলে দুর্দান্ত প্রত্যাবর্তন করে শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জেতে তারা।

এদিকে চোট কাটিয়ে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফেরার খবর আর্জেন্টিনা শিবিরে স্বস্তি এনে দিয়েছে। অ্যাঙ্কেলের চোট থেকে সেরে ওঠা হুলিয়ান আলভারেজ এবং আঙুলের চোট কাটিয়ে ওঠা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রথম ম্যাচে খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। তবে ডিফেন্ডার নিকোলাস তালিয়াফিকোকে নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

অন্যদিকে অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি মনে করেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় প্রতিটি প্রতিপক্ষই আর্জেন্টিনাকে হারানোর জন্য বাড়তি অনুপ্রেরণা নিয়ে মাঠে নামবে। সে কারণে প্রতিপক্ষকে সমীহ করার পাশাপাশি নিজেদের রক্ষণভাগ আরও শক্তিশালী করার দিকেই মনোযোগ দিচ্ছে দলটি।

বিশ্বকাপের শুরুতেই কোনো ধরনের অঘটন এড়াতে সতর্ক আর্জেন্টিনা। আর সেই সতর্কবার্তাই আবারও সামনে আনলেন কোচ লিওনেল স্কালোনি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close