শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুল পাঁচ দিনের রিমান্ডে       ● ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি গ্রেপ্তার      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৮২      ● হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ● ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ● ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      
দেশজুড়ে
দেশের অর্থনৈতিক চালিকাশক্তি গাজীপুর: জেলা প্রশাসক
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গাজীপুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। 

সোমবার (১৫ জুন) গাজীপুরে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক শুমারি ২০২৪ : ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

জেলা প্রশাসক বলেন, ‘গাজীপুরে বর্তমানে ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে, যা জেলার অর্থনৈতিক সক্ষমতার একটি শক্তিশালী ভিত্তি।’

তিনি বলেন, ‘ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকে অর্থনৈতিক শুমারির আওতায় আনা প্রয়োজন। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের কাছে শুমারির গুরুত্ব তুলে ধরতে হবে, যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে তথ্য প্রদান করতে আগ্রহী হয়।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি ও বিভিন্ন জরিপে জটিল পরিভাষার পরিবর্তে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত। শিল্প কারখানার ব্যাপক উপস্থিতি এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কারণে গাজীপুর আজ বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।’

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।

এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা, শিল্পায়ন ও কর্মসংস্থান নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close