শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
প্রিয় ক্যাম্পাস
রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (বিএইউইটি) উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে রুয়েট উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রুয়েটের উপাচার্য বিএইউইটির উপাচার্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সাক্ষাৎকালে দুই উপাচার্য উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমসহ দেশের উচ্চশিক্ষার উন্নয়ন-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

এ সময় রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া বিএইউইটির ডেপুটি ডিরেক্টর (এইচআর) মো. আবুল কাশেম যুবায়েরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close