শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির কাছে ‘নতুন তথ্য নেই’      ডেঙ্গু নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫১২ জন      হামের উপসর্গে আরও এক মৃত্যু, নতুন রোগী ১১৫৪      সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী      চট্টগ্রামমুখী ১১ দলের লংমার্চে থাকবে দেড় হাজার গাড়ি : গোলাম পরওয়ার      দেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করছে: আইনমন্ত্রী      নেপালে সুড়ঙ্গে আটকা ৯ দিন, জীবিত উদ্ধার দুই শ্রমিক      
প্রিয় ক্যাম্পাস
বিএসপিএসটির সভাপতি নির্বাচিত গাকৃবি অধ্যাপক ড. বাছেত মিয়া
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৫:৫১ পিএম
অধ্যাপক ড. বাছেত মিয়া

অধ্যাপক ড. বাছেত মিয়া

বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএসপিএসটি)-এর ২০২৬-২০২৮ মেয়াদের তৃতীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) অধ্যাপক ও কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন।

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে গত ৩ জুন থেকে নতুন কমিটির কার্যক্রম শুরু হয়।

নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন অধ্যাপক ড. শ্রীপতি শিকদার ও ড. মো. সাজ্জাদুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. মাহবুব ইসলাম ও অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান। কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ড. মো. নেছার উদ্দীন। এছাড়া প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. কামরুন নাহার, যুগ্ম প্রকাশনা সম্পাদক অধ্যাপক ড. দিবেশ দাস এবং সেমিনার ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক ড. মো. সবিবুল হক নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান প্রামাণিক, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বাহাদুর, অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, ড. মোসা. সালমা পারভীন, মো. মোশারফ হোসেন, ড. মীরা রানী দাস, হায়দার ইকবাল খান, ড. মো. শরিফুল ইসলাম, ড. বাবুল আক্তার এবং ড. এ. এফ. এম. শামিম আহসান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া বলেন, “উদ্ভিদ বিজ্ঞান শুধু একটি একাডেমিক শাখা নয়, এটি দেশের খাদ্যনিরাপত্তা, কৃষির স্থায়িত্ব ও ভবিষ্যৎ উন্নয়নের অন্যতম ভিত্তি। বিএসপিএসটিকে জ্ঞান, গবেষণা ও পেশাগত উৎকর্ষতার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। তরুণ বিজ্ঞানীদের সম্ভাবনার বিকাশ এবং গবেষণার ফল মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।”

তিনি বলেন, গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নের মাধ্যমে ফসল উদ্ভিদ বিজ্ঞানের অগ্রগতিতে বিএসপিএসটি আরও কার্যকর ভূমিকা রাখবে।

উল্লেখ্য, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ফসল উদ্ভিদবিজ্ঞানী ও লেখক অধ্যাপক ড. মো. আব্দুল বাছেত মিয়া দীর্ঘদিন ধরে কৃষি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁর রচিত ‘ফসল উদ্ভিদের ভ্রূণতত্ত্ব ও প্রজনন কাঠামো’, ‘ফসল উদ্ভিদের আকৃতিবিদ্যা ও শ্রেণিবিন্যাস’ এবং ‘ফসল উদ্ভিদের পুষ্টি’ শীর্ষক গ্রন্থগুলো শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের কাছে সমাদৃত। সংশ্লিষ্টদের আশা, তাঁর নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি অব প্ল্যান্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বিএসপিএসটি) গবেষণা, উদ্ভাবন ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close