শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      ● গুলিস্তানে জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আওয়ামী লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক      ● জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকার কঠোর হতে বাধ্য হবে : স্বরাষ্ট্রমন্ত্রী      ● প্রথম দফায় বাদ পড়া শিশুদের জন্য দ্বিতীয় দফায় হাম টিকাদান শুরু      ● আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনলে পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
গবিতে মেডিকেল সেন্টারের যাত্রা শুরু
মো. রাজিউল ইসলাম শান্ত, গবি
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১০:১৫ পিএম আপডেট: ১৬.০৬.২০২৬ ১১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার সাভার উপজেলায় গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে যাত্রা শুরু করেছে মেডিকেল সেন্টার। মেডিকেল সেন্টারে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শরীফ ওমর ফারুক।

একাডেমিক ভবনের ৩০৬ নম্বর (সি ব্লক) কক্ষে স্থাপিত এ সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চিকিৎসা সেবা পাবেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও অসুস্থতায় তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে গত ১ জুন বিশ্বিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ডা. শরীফ ওমর ফারুককে মেডিকেল সেন্টারের চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

চিকিৎসা সেবা চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হওয়ার কথা জেনে আমরা খুবই আনন্দিত। এতে শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা সেবা পাবে। অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হবে না। বিশ্ববিদ্যালয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।’

শরীফ ওমর ফারুক বলেন, ‘শিক্ষার্থীদের প্রাথমিক চিকিসা সেবা ও জ্বর ঠান্ডা, গ্যাস্ট্রিকের সমস্যা, পেট ব্যাথা, সিজারের ব্যাথা নিরসনের মেডিসিন সংক্রান্ত সেবা নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ক্রীড়াখাতে ভূমিকা রাখে। খেলোয়াড়দের কথা ভেবে ইনজুরি হওয়ার ব্যথানাশক মেডিসিনের ব্যবস্থা করা এবং প্রাথমিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেবা প্রদানে মেডিকেল সেন্টার চালু করা হয়েছে। মেডিকেল অফিসার একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা নারী শিক্ষার্থীর জন্য নার্স নিয়োগ দিচ্ছি। মেডিকেল সেন্টার চালুর মাধ্যমে শিক্ষার্থীদের সকল ধরণের প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে দেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রশাসন কাজ করছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গবি   মেডিকেল সেন্টার   গণ বিশ্ববিদ্যালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close