শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ধর্ম যার যার-রাষ্ট্র সবার, নিরাপত্তার অধিকার সবার : প্রধানমন্ত্রী      ● দিল্লিতে মিছিলের পূর্বেই আটক অভিজিৎ, হেফাজতে নেহা বোরা      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৮১       ● হাম উপসর্গে ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু      ● আবারও গুলি-কুপিয়ে জখম, চাঁদাবাজি-দখলবাজিতে টালমাটাল মোহাম্মদপুর      ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      
দেশজুড়ে
জীবননগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত জীবননগর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে চাল, ঔষধ, সার ও বীজ বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মূল্যতালিকা হালনাগাদ না রাখায় আশরাফুল হকের প্রতিষ্ঠান আশরাফুল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না থাকায় জয়া বীজ ভান্ডারকে ৭ হাজার টাকা এবং বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে এরিন চাউল ঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালাম জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সহকারী পরিচালক মোহাম্মদ মামনুন হাসান জানান, “ভোক্তার স্বার্থ সুরক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি পণ্যের সঠিক তথ্য প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জীবননগর   ভোক্তা অধিকার   অধিদপ্তর   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close