মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
দেশজুড়ে
সিংড়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে নাটোরের সিংড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর হতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে ছাত্র, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ নেন।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনিক ভবন হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মিঠুন কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, কসমস (এনজিও) এর নির্বাহী পরিচালক মেহনাজ পারভিন মালা, সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন মাষ্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. রেজাউল করিম, আইডিয়ার প্রেসক্লাবের সভাপতি মো. আবুসাইদ খান, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক সৌরভ সোহরাব প্রমুখ।

বক্তারা তামাকের কুফল তুলে ধরে বলেন, তামাক যে শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা কিন্তু নয়, এটি একটি পরিবারের অর্থনৈতিক ধবংসের অন্যতম প্রধান কারন।

পরিশেষে বক্তারা সিংড়া উপজেলাকে তামাক ও ধূমপানমুক্ত করতে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণকে আইন মেনে চলার আহ্বান জানান।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close