রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      ● টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা : ডিএমপি      ● বাংলাদেশিদের জন্য হঠাৎ মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা      
দেশজুড়ে
শিশু নন্দিনী হত্যার দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৩:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিহত শিশু নন্দিনী হত্যার দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ফলিমারী গ্রামে নিহত নন্দিনীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে এ আশ্বাস দেন তিনি। 

নন্দিনী রাণীর পরিবারের পাশে দাঁড়িয়ে মব সৃষ্টিকারী ও প্রশাসনের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তিনি বলেন, ‘যারা দেশে মব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।’

শিশু নন্দিনী হত্যার ঘটনায় জড়িতদের তিনি ‘নরপিশাচ’ আখ্যা দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের ছিনিয়ে নিতে প্রশাসনের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে তিনি ও দুই সংসদ সদস্য নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। দ্রুত চার্জশিট দিয়ে বিচার নিশ্চিত করা হবে।’

এ সময় লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, নন্দিনী হত্যাকাণ্ড ও প্রশাসনের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এর আগে মন্ত্রী লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলকে সঙ্গে নিয়ে নিহত নন্দিনীর পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান এবং পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শিশু নন্দিনী হত্যা   সর্বোচ্চ শাস্তি   ত্রাণমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close