সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      
দেশজুড়ে
ঢাকা ও টাঙ্গাইলে তিতাস গ্যাসের অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:১৯ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা ও টাঙ্গাইলে বিশেষ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। 

বুধবার (১৭ জুন) পরিচালিত এ অভিযানে একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানে ঢাকার আমিন বাজারের সালেহপুরে মো. জহিরুল ইসলামের আঙ্গিনায় আবাসিক সংযোগ হতে অবৈধভাবে ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়েছে। কাসেমুল উলুম আল-ইসলামিয়া মদ্রাসার আঙ্গিনায় অবৈধভাবে মডিফাইড বার্নারে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

অভিযানে গ্রাহক শরিফ মিয়া, আব্দুল করিম হোসেন, উজির মিয়া, ব্যবহার বেগম, আব্দুল মান্নানের আঙ্গিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

অপরদিকে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁইয়ের নেতৃত্বে আবিবি-চন্দ্রার আওতাধীন নাজিরপাড়া, গোড়াই, মির্জাপুরের অভিযান চালানো হয়। 

অভিযানে পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য ৩-৪ ইঞ্চি ব্যাসের ৭৪০ ফুট জি/আই পাইপ অপসারণসহ আনুমানিক ৫৬টি বাড়ির ৬৩ ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩-৪ ইঞ্চি ব্যাসের ৫টি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্হায়ীভাবে বিচ্ছিন্ন (কিলিং) করা হয়।

এছাড়া, দুইটি অবৈধ রেগুলেটর জব্দসহ অনুমোদন অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য তিনজন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। যেখানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে দুইজন অবৈধ গ্যাস ব্যবহারকারী হতে মোট আড়াই লাখ জরিমানা আদায় করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   টাঙ্গাইল   তিতাস গ্যাসের অভিযান   অবৈধ সংযোগ বিচ্ছিন্ন   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close