রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে দুই ভাইসহ তিনজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরের ফেঞ্চুগঞ্জ অংশে নৌকা দিয়ে মাছ শিকারের সময় বজ্রপাতে আপন দুই ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের জহির মিয়ার ছেলে কাবিল মিয়া ও হামিদ মিয়া এবং রফিক মিয়ার ছেলর সাব্বির মিয়া। কাবিল ও হামিদ আপন দুই ভাই। 

কাবিলের লাশ হাওরের পানিতে তলিয়ে যাওয়ায় এখনো খোঁজ মেলেনি। 

জানা যায়, রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের হামিদ, কাবিল ও সাব্বির প্রতিদিনের মতো বৃহস্পতিবার হাওরের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা পূর্ব কাটুটিলা সংলগ্ন এলাকায় নৌকা দিয়ে মাছ শিকার করতে যান। সকাল ১১টার দিকে হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়। 

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘হাওরে বজ্রপাতে তিনজন মারা গেছে শুনেছি। এর মধ্যে সাব্বির ও হামিদের লাশ পাওয়া গেছে। তবে, কাবিলের লাশ পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও ডুবুরি নিখোঁজ লাশ উদ্ধারের কাজ করছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফেঞ্চুগঞ্জ   বজ্রপাতে মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close