রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাক্ষরেই থমকে আছে জুলাই জাতীয় সনদ      ● ভারতের মন্দিরের সামনে ট্রাক চাপায় ১২ ভক্তের মৃত্যু      ● ‘পিংক বাসে’ প্রতি মাসে ভর্তুকি ১৮ লাখ টাকা      ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      
দেশজুড়ে
কুষ্টিয়ায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল শিশুর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:২০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাড়ির ছাদ থেকে পড়ে আলিফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার প্রাগপুর ইউনিয়নের ময়রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু আলিফা ওই এলাকার দুলাল হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে নিজ বাড়ির ছাদে খেলছিল শিশু আলিফা। এ সময় অসাবধানতাবশত বাড়ির ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে সেখানে থেকে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০-শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেছেন, ‘বৃহস্পতিবার দুপুরে বাড়ির ছাদ থেকে পরে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   ছাদ   শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close