মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
সাহিত্য
কবি আল মুজাহেদীর জন্য গভীর শোক বিএজের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:২২ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৬:৪৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সাংবাদিক, খ্যাতিমান কবি, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহেদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)।

শুক্রবার (১৯ জুন) গণমাধ্যমে পাঠানো বিএজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাছান স্বাক্ষরিত বিবৃতিতে সংগঠনের সভাপতি এম আবদুল্লাহ ও সাধারণ সম্পাদক আহমদ মতিউর রহমান এই শোক জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘আল মুজাহিদী ছিলেন বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সংবাদপত্রের অপূরণীয় ক্ষতি হলো। আল মুজাহিদী দীর্ঘ কয়েক দশক দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংবাদপত্রের সাহিত্য পাতাকে তিনি যে উচ্চতায় নিয়ে গিয়েছিলেন এবং নতুন প্রজন্মের লেখক ও সাংবাদিকদের বিকাশে যে অনন্য ভূমিকা রেখেছেন, তা সাংবাদিকতা ও সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশের সাংবাদিকতা ও সাহিত্যাঙ্গন একজন অভিভাবকতুল্য কৃতি সন্তানকে হারাল।’

বিবৃতিতে তারা আরও বলেন, ‘আল মুজাহিদী কেবল একজন বরেণ্য সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সৈনিক।  সাংবাদিকতা ও সাহিত্যে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে সরকার তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান ‘একুশে পদক’-এ ভূষিত করে।’

বিবৃতিতে বিএজের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আজ দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে ইন্তেকাল করেন আল মুজাহেদী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যাসহ হৃদরোগে ভুগছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কবি আল মুজাহেদী   গভীর শোক   বিএজে  
মতামত লিখুন:
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close