বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান      ‘আইনজীবীদের ইনকাম কমে গেছে’—মন্তব্য ঘিরে আপিল বিভাগে যা ঘটল      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৯ জনের      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৯৯      প্রাথমিকের ১৪৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর      ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে : পানিসম্পদমন্ত্রী      
আইন-আদালত
জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২০ জুন) র‍্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আলী আকবর (২৬)। তিনি সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা।

র‍্যাব-৭ চট্টগ্রামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জঙ্গল সলিমপুরে সংঘটিত বহুল আলোচিত র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি আলী আকবর ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের ভাষ্য, সীতাকুণ্ড থানায় দায়ের করা মামলায় আলী আকবর তদন্তে প্রাপ্ত আসামি। মামলাটি চলতি বছরের ২২ জানুয়ারি দায়ের করা হয়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, ‘‘গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সীতাকুণ্ড থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’’



আরও সংবাদ   বিষয়:  জঙ্গল সলিমপুর   র‍্যাব সদস্য   হত্যা মামলা   আসামি গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close