মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দীপু মনির ঘনিষ্ট সহচর মিনহাজ মান্নান ইমনের কবজায় ডিএসই      ● প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১০      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২০৩৬      ● সিঙ্গাপুরের কাছেও হারল বাংলাদেশ, বিদায়ের শঙ্কা      ● সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব      ● প্রিজন ভ্যান থেকে ‘পিচ্চি রাজা’র পলায়ন, বরখাস্ত ৫ পুলিশ সদস্য      
বিনোদন
আল্লু অর্জুনকে দ্রুত আদালতে হাজিরার নির্দেশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন নিজের অভিনীত চলচ্চিত্রের প্রদর্শনীতে এক নারীর পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় ফের আদালতে হাজিরার নোটিশ পেয়েছেন। টানা দুই বছর এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে আইনি বিপাকে রয়েছেন তিনি।

২০২৪ সালের ৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় আলোচিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগের দিন ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোর আয়োজন করা হয়। সেখানেই ঘটে অঘটন। প্রিয় তারকাকে একনজর দেখতে সেখানে হাজার হাজার ভক্ত ভিড় করেন। অতিরিক্ত ভিড়ে রেবতী নামের নারী পদদলিত হয়ে মারা যান। ওই ঘটনায় রেবতীর ৯ বছর বয়সী ছেলে তেজও গুরুতর আহত হয়।

এ ঘটনায় মামলা হলে আল্লু অর্জুনসহ তার ব্যক্তিগত ব্যবস্থাপক, স্টাফ, আটজন বাউন্সার ও প্রেক্ষাগৃহের মালিকসহ মোট ২০ জনকে অভিযুক্ত করা হয়। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের ১৩ ডিসেম্বর আল্লু অর্জুন গ্রেপ্তার হন। এক রাত পুলিশ হেফাজতে থাকার পর তেলেঙ্গানা হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেন।
 
সম্প্রতি হায়দরাবাদের এক আদালতে ওই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ।  তদন্তকারীদের দাবি, অভিনেতা আল্লু অর্জুন প্রেক্ষাগৃহে আসবেন জেনেও সন্ধ্যা থিয়েটার কর্তৃপক্ষ দর্শকদের সামাল দিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।
 
এই চার্জশিটের ভিত্তিতেই আদালত আল্লু অর্জুনসহ ২০ অভিযুক্তকে জরুরি ভিত্তিতে আগামী সোমবার (২২ জুন) তলব করেছে। ওই দিন থেকেই এ মামলার আনুষ্ঠানিক বিচারপ্রক্রিয়া শুরু হবে।

সূত্র : এই সময়

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আল্লু অর্জুন   পুষ্পা টু   আদালতের তলব   নারী মৃত্যুর মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close