শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর      ● আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      
খেলাধুলা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ষোলোতে কানাডা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নকআউট পর্বের প্রথম ম্যাচে যোগ করা সময়ে স্টিফেন এস্তাকুইওয়ের করা নাটকীয় গোলে দক্ষিণ আফ্রিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে চলতি আসরের প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক কানাডা। 

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কানাডা। একের পর এক সুযোগ তৈরি করলেও দক্ষিণ আফ্রিকার সুসংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষকের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় স্বাগতিকরা।

পুরো ম্যাচজুড়েই গোলের জন্য মরিয়া ছিল কানাডা। কিন্তু নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত কোনো দলই জালের দেখা পায়নি। শেষ পর্যন্ত যোগ করা সময়েই আসে কাঙ্ক্ষিত মুহূর্ত।

ম্যাচের ৯২তম মিনিটে স্টিফেন এস্তাকুইও বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক গ্রাউন্ডেড শটে বল জালে পাঠিয়ে কানাডাকে এগিয়ে দেন। তার গোলে আনন্দে ফেটে পড়ে গ্যালারিতে থাকা কানাডার সমর্থকরা। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল এস্তাকুইওর প্রথম গোল।

এই জয়ে নকআউট পর্বে দুর্দান্ত সূচনা করল কানাডা। পাশাপাশি চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে এবার তাদের লড়তে হবে নেদারল্যান্ডস অথবা মরক্কোর বিপক্ষে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা   শেষ ষোলো  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close