বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ      ● ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরল বাংলাদেশ, আফগানদের অবিশ্বাস্য প্রতিরোধ      ● হাম-ডেঙ্গুর বিষাক্ত ছোবল, এক দিনে ১৫ মৃত্যু      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৫৪      ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      
দেশজুড়ে
‘নজরুল বর্ষ’ উপলক্ষে পাবনায় তিন দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
​পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১০:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনায় ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ পালন উপলক্ষে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ  সম্পন্ন হয়েছে। 

শনিবার (৪ জুলাই) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ, প্রেস ক্লাব পাবনার সভাপতি সোহেল রানা বিপ্লব। জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদপেস্তা ‍উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের দর্শন তুলে ধরেন। 

শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘​নজরুলের কবিতা ও গান আমাদের চিরকাল অন্যায় ও শোষণের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রেরণা যোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুলের এই বিপ্লবী ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে এই ধরনের আয়োজন অনন্য ভূমিকা রাখবে।’

আমিনুল ইসলাম নজরুল বর্ষের এই ধারাবাহিক কর্মসূচি সফল করতে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
​
​আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমির স্থানীয় শিল্পী ও শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিল্পীরা নজরুলের কালজয়ী সব গান, কবিতা আবৃত্তি ও চমৎকার নৃত্য পরিবেশনের মাধ্যমে পুরো মিলনায়তনকে মুখরিত করে তোলেন।

​অনুষ্ঠানের শেষাংশে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। পুরস্কার পেয়ে ক্ষুদে শিক্ষার্থী ও বিজয়ীদের মাঝে অন্যরকম আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নজরুল বর্ষ   পাবনায   সাংস্কৃতিক অনুষ্ঠান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close