বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      ● সমাজসেবায় দৃষ্টান্ত স্থাপনকারী তিন ব্যক্তির পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর      ● এলপিজিতে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ দেয়া হবে না : বাণিজ্যমন্ত্রী      ● ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৩২১      ● এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে সরবরাহ      ● টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে      ● ৯ নভেম্বর বসছে সংসদের চতুর্থ অধিবেশন      
দেশজুড়ে
বৈরী আবহাওয়ায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈরী আবহাওয়া ও নদী উত্তাল থাকায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের সব ধরনের নৌ যোগাযোগ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

রোববার (৫ জুলাই) সকাল থেকে হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নৌযান চলাচল বন্ধ থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে আসা শত শত যাত্রীকে নলচিরা ঘাটে অপেক্ষা করতে দেখা যায়। তবে প্রতিকূল আবহাওয়া ও উত্তাল নদীর কারণে ঘাট থেকে কোনো সি-ট্রাক, ফেরি কিংবা যাত্রীবাহী ট্রলার ছেড়ে যেতে পারেনি।

ফেরি মহানন্দার মাস্টার তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এ অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

হাতিয়া উপকূলীয় নদীবন্দরের সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাতিয়া-চেয়ারম্যানঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নৌ যোগাযোগ বন্ধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close