বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       
প্রিয় ক্যাম্পাস
ইবিতে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার স্থাপন কাজের উদ্বোধন
ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৩:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিট প্রকল্পের আওতায় ক্যাম্পাসের আটটি আবাসিক হলে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের লক্ষ্যে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার কেবল স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এ কে এম শরীফ উদ্দিন, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ অন্যান্যরা। 

আয়োজকরা জানান, হিট প্রজেক্টের অধীনে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর প্রতিটি রুমে দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছে দিতে এই প্রজেক্ট হাতে নেয়া হয়েছে। এই প্রজেক্টের দুইটা মেইন ফাংশন আছে। প্যাসিভ ডিভাইসগুলো স্থাপনের কাজ গুলো অপটিমা টেকনোলজিস লিমিটেড করছে এবং একাজের দ্বিতীয় পর্যায়ে ভূগর্ভস্থ অপটিক্যাল ফাইবার লাইন স্থাপনের কাজের সূচনা হচ্ছে আজ। এখন দুটি অংশের কাজ ই সমান্তরালে চলবে এবং প্যাসিভ ডিভাইসের কাজ যতটুকু শেষ হবে ততটুকুতে এক্টিভ ডিভাইসও সচল করে দেওয়া হবে। 

উদ্বোধন শেষে ইবি উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার স্বার্থে এবং শিক্ষার্থীদের নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মসূচিটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগ দ্রুততার সাথে সম্পন্ন হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণকে অনেক বেশি সমৃদ্ধ করার মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রযুক্তিগত দিক থেকে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমি আশাবাদী।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close