বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      ● ঢাকাসহ ৮ জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তার ৬      ● গাজীপুরে দুই মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ      ● গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় ৯৭ জনের ব্যাংক হিসাব অবরুদ্ধ      
খেলাধুলা
ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয় : মিশর কোচ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব থার্টি টুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় উৎসর্গ করেছিলেন ফিলিস্তিনিদের। ম্যাচ শেষে হাতে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকাও। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগে ফের ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন মিশরের কোচ হোসাম হাসান।

গতকাল সোমবার (৬ জুলাই) সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। 

চার মিনিটেরও বেশি সময় ধরে তিনি ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।

সংবাদ সম্মেলনে হাসান বলেন, ‘পৃথিবীতে যদি এমন কেউ থাকে, যে ফিলিস্তিনিদের জন্য অনুভব করে না, তাহলে সে মানুষই নয়। সে আরব, ইউরোপীয় কিংবা আমেরিকান, যেই হোক না কেন।’

তিনি আরও বলেন, ‘কোনো প্রাণীর ওপর নির্যাতন হলেও বিশ্বজুড়ে প্রতিবাদ হয়। অথচ হাজার হাজার মানুষের মৃত্যু যেন এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’

ইসরায়েলের হামলায় গাজায় চলমান মানবিক বিপর্যয়ের কথাও তুলে ধরেন হাসান বলেন। 

তিনি বলেন, ‘আমি আরব হওয়ার আগে একজন মানুষ। ফুটবলের মাধ্যমে আমার বার্তা একটাই—ফিফা যেমন পারস্পরিক সম্মানের কথা বলে, তেমনি মানুষের বেঁচে থাকার অধিকারও সম্মান করা হোক।’

অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারানোর পর কেন ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েছিলেন- এমন প্রশ্নের জবাবে হাসান বলেন বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ মানবিক একটি প্রতিক্রিয়া।’

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে মিশর। জয় পেলে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে আফ্রিকার দেশটি।

তবে, প্রতিপক্ষকে ভয় পাচ্ছেন না বলে জানিয়েছেন হাসান। তিনি বলেন, ‘আমরা জানি, বিশ্বচ্যাম্পিয়ন এবং ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু আমরা তাদের ভয় পাই না।’

হাসান বলেন আরও বলেন, ‘আমাদের স্বপ্নের কোনো সীমা নেই, উচ্চাকাঙ্ক্ষারও সীমা নেই। আমরা কোনো আন্ডারডগ নই। আমরা ৭ হাজার বছরেরও বেশি পুরোনো একটি সভ্যতার প্রতিনিধিত্ব করছি। মিশর, আরব বিশ্ব এবং আফ্রিকার মানুষের জন্য আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হোসাম হাসান   মিশর   ফিলিস্তিন   ফুটবল বিশ্বকাপ ২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close