শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার, নিরাপত্তা চেয়ে বাবার জিডি      ● জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী      ● দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী      ● সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ● তেলের দাম বাড়তেই বাজারে সবজির দামে উত্তাপ      ● ডেঙ্গু প্রাণ নিলো আরও দুইজনের      
রাজধানী
মোহাম্মদপুরের যমুনা জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ০৭.০৭.২০২৬ ৭:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকার মুক্তিযোদ্ধা টাওয়ারে অবস্থিত যমুনা জেনারেল হাসপাতালে টনসিল অপারেশনের পর এক রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্বজনরা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন।

সোমবার (৬ জুলাই) বিকালে এ ঘটনা ঘটে। 

মৃতের নাম মেহেদী হাসান (২৮)। তার পরিবারের দাবি, সকালে হাসপাতালে ভর্তি করার পর বিকাল ৪টার দিকে টনসিলের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী, মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোহাম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দীর্ঘ সময় পুলিশ সেখানে অবস্থান করলেও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বা মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি। 

পরে মৃতের স্বজনরা মরদেহ নিয়ে চলে যান। তারা জানান, মরদেহের ময়নাতদন্ত করাতে অনীহা থাকায় সেটি করা হয়নি।

হাসপাতালের এক স্টাফের দাবি, রোগীর অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. শহিদুল হক এবং অ্যানেস্থেশিয়ার দায়িত্বে ছিলেন ডা. আনিস। ঘটনার পরপরই তারা হাসপাতাল থেকে চলে যায়।

এ বিষয়ে যমুনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য যাওয়া যায়নি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুর   যমুনা জেনারেল হাসপাতাল   ভুল চিকিৎসা   রোগীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close