শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া      ● ৮০ কোটি কর্মসংস্থানের ঘাটতি, সমাধানে বিশ্বব্যাংকের নতুন কৌশল      ● ভারতজুড়ে পতাকা মিছিলের ডাক ককরোচ জনতা পার্টির      ● মনিরুল পরিবারের ৮৩ ব্যাংক হিসাবে ১৯ কোটি টাকা, সব ফ্রিজের আদেশ      ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      
শিক্ষা
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায় আহনাফের সাফল্য
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৮:৫৯ পিএম
আহনাফ তাজওয়ার

আহনাফ তাজওয়ার

মালয়েশিয়ায় আন্তর্জাতিক শিক্ষা, বিজ্ঞান ও মেধাভিত্তিক প্রতিযোগিতা টিএমপি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকা মিরপুেরের অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি স্কুলের শিক্ষার্থী আহনাফ তাজওয়ার।

গত ৪-৫ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগতিায় আহনাফ ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ অলিম্পিয়াড, ইংলিশ প্রেজেন্টেশন, স্কলার্স কম্পিটিশন ওল্যাব এক্সপেরিমেন্টসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে তার মেধা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভার পরিচয় দেয়। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে সে ৩টি ট্রফি ও ২টি স্বর্ণপদক অর্জন করে বাংলাদেশের জন্য গৌরব বয়ে আনে।

অল্প বয়স থেকেই জ্ঞানচর্চা, বিজ্ঞান, প্রযুক্তি ও সৃজনশীল কর্মকাণ্ডের প্রতি আগ্রহী আহনাফ। পড়াশোনার পাশাপাশি সে শিশুদের জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করে থাকে। তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘Kids Fun With Ahnaaf’-এ বিজ্ঞান, প্রাণীজগৎ, শিক্ষা ও বিভিন্ন জ্ঞানভিত্তিক বিষয় নিয়ে ভিডিও প্রকাশ করে, যা শিশুদের শেখার আগ্রহ বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে সহায়তা করছে।

আন্তর্জাতিক এ অর্জন আহনাফের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের শিশু-কিশোরদের জন্যও একটি অনুপ্রেরণার উদাহরণ। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

আহনাফ ঢাকা অ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারি স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মো. ইসকান্দর হোসেন ও মাতা তাছলিমা আক্তার। তাদের স্থায়ী নিবাস চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলকের রাজাপাড়ায়।

পরিবারের প্রত্যাশা, ভবিষ্যতেও আহনাফ তার মেধা, অধ্যবসায়, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবে এবং দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মালয়েশিয়ায   আন্তর্জাতিক মেধা প্রতিযোগিতায   আহনাফ তাজওয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close