রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বনানীর বহুতল ভবনে আগুন      
দেশজুড়ে
মেসির ছবি এঁকে নেট দুনিয়ায় ভাইরাল চিত্রশিল্পী সাইদুল
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫৪ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লিওনেল মেসির ‘নিখুঁত’ ছবি এঁকে প্রশংসায় ভাসছেন এবং নেট দুনিয়ায় ভাইরাল হয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা কাঠেরপুল এলাকার প্রতিভাবান চিত্রশিল্পী সাইদুল ইসলাম। নিখুঁত আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছেন মেসির চুল, দাড়ি, চোখ—এমনকি তার স্বাভাবিক হাসিটিও।

ফুটবল বিশ্বকাপের জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। বাংলাদেশেও এর উন্মাদনার শেষ নেই। আর্জেন্টিনার বহু ভক্ত নীল-সাদা রঙে নিজেদের বাড়ি রাঙিয়ে তুলেছেন। আবার কেউ নিজের বাড়ির প্রবেশপথের দেয়ালে লিওনেল মেসির ছবি এঁকে ভালোবাসা প্রকাশ করেছেন। এমনই একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে কুষ্টিয়ার ভেড়ামারা কাঠেরপুল এলাকায়। তরুণ চিত্রশিল্পী এবং ভেড়ামারা মধ্যবাজারে অবস্থিত গোল্ডেন স্টার চাইল্ড হোমের শিক্ষক মো. সাইদুল ইসলাম নিজের বাড়ির প্রবেশপথের দেয়ালে ১০ ফুট উচ্চতায় তার প্রিয় ফুটবলার মেসির দৃষ্টিনন্দন ছবি এঁকে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। এবারও আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে এবং সেরা খেলোয়াড়ের পুরস্কার লিওনেল মেসিই পাবেন বলে আশা সাইদুল ইসলামের।

সাইদুল ইসলাম বলেন, ‘আমি মেসির ভক্ত। আমার ভালো লাগে আমার প্রিয় খেলোয়াড়ের ছবি এঁকে তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে। এখন মেসি ভালো খেলছে, তাই আমার মনে হলো এ ধরনের একটি কাজ করি। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতেই এমন উদ্যোগ। ইনশাআল্লাহ, ফাইনাল খেলার আগেই ছবিতে রঙ করে ফেলতে পারব। ছবিটি আঁকার পর সবাই খুশি। বিশেষ করে মেসির ভক্তরা বেশি খুশি।’

স্থানীয় এলাকাবাসী জানান, ছোট থেকেই তার ছবি আঁকার নেশা। তখন থেকেই তার চিত্রাঙ্কনের প্রতি ভীষণ টান। এমনিতেই সে মেসির ভক্ত। রঙ না করেও ছবিটি অনেক ভালো লাগছে। রঙ করা হলে এটি আরও অনেক সুন্দর লাগবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেসি   চিত্রশিল্পী সাইদুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close