মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬,
১৩ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম: হামে আরও তিন শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২      পাঁচ দাবিতে বুধবার থেকে সারা দেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক      গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রীর চিঠি      বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ      দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর      যেকোনো সময় রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত ইসি: সিইসি      
দেশজুড়ে
কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের পিটুনিতে ব্রাজিল সমর্থকের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১১:৩৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ চলাকালে খেলা নিয়ে কথা-কাটাকাটি ও বিরোধের জেরে কুমিল্লায় এক ব্রাজিল সমর্থক পিটুনিতে নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, আর্জেন্টিনা সমর্থকরা তাকে পিটিয়ে হত্যা করেছেন।

বুধবার (৮ জুলাই) সকাল ১০টায় কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার কোটবাড়ি বিশ্বরোড-সংলগ্ন উত্তর দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শরিফুল ইসলাম (৩২) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মো. মতিউর রহমানের ছেলে। তিনি জীবিকার তাগিদে কুমিল্লায় অবস্থান করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ফুটবল ম্যাচ উপভোগ করছিলেন স্থানীয় ফুটবলপ্রেমীরা। খেলা চলাকালে আর্জেন্টিনা প্রথম গোল হজম করলে ব্রাজিল সমর্থক শরিফুল ইসলাম উল্লাস প্রকাশ করেন এবং সেখানে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে বিভিন্ন ধরনের কটাক্ষ ও ট্রল করতে থাকেন। এ নিয়ে উপস্থিত উভয় পক্ষের সমর্থকদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত কয়েকজন আর্জেন্টিনা সমর্থক শরিফুলের ওপর চড়াও হন এবং তাকে এলোপাতাড়ি মারধর শুরু করেন। সংঘবদ্ধ হামলায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শরিফুলকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ‘ফুটবল খেলা দেখা এবং তা নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে গুরুতর আঘাত পেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় এখনও নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   সমর্থক   পিটুনি   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close