রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      ● ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৪৩২      ● আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
নবীনগরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, জলাবদ্ধতায় দুর্ভোগ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টানা তিন দিনের বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পৌর এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল ও সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, যানবাহনের চালক এবং শিক্ষার্থীরা।

বুধবার (৮ জুলাই) সকালে পৌরসভার বিভিন্ন সড়কে পানি জমে থাকতে দেখা যায়। এতে বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় এবং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। অনেক শিক্ষার্থীকে পানি মাড়িয়ে স্কুলে যাতায়াত করতে দেখা গেছে।

এদিকে জলাবদ্ধতার কারণে ছোট যানবাহন ও মোটরসাইকেল চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ফলে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে।

নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাসুদ ইবনে ইউসুফ ও চন্দন দাস জানান, সকালে স্কুলে যাওয়ার সময় বৃষ্টি ও জলাবদ্ধতা তেমন না থাকলেও পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় ভারী বৃষ্টিতে সড়কে পানি জমে যায়। পানি পার হতে গিয়ে তাদের পোশাক ও জুতা ভিজে যায়।

একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. কামাল উদ্দিন বলেন, “বিজয়পাড়া এলাকায় কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকাটি নিচু হওয়ায় এবং পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রায়ই রাস্তায় পানি জমে থাকে। এতে মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। আরও কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকলে যোগাযোগ ব্যবস্থা আরও খারাপ হয়ে পড়বে।”

স্থানীয়দের মতে, টানা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পানিতে মেঘনা, তিতাস ও বুড়ি নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাব পড়ছে উপজেলার নিম্নাঞ্চলে। অনেক গ্রামীণ সড়ক কর্দমাক্ত হয়ে পড়ায় চলাচলে সমস্যা দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close