রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১      ● জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : মন্ত্রী টুকু      ● সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ      ● দখলবাজিতে ব্যস্ত নেতারা, ভাবমূর্তি সংকটে সরকার      ● জাতিসংঘ সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এক হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি      ● হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বিএফএ নির্বাচন ঘিরে নীলফামারীতে মতবিনিময় সভা
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের (বিএফএ) দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে নীলফামারীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকালে জেলা শহরের একটি রেস্টুরেন্ট ও কমিউনিটি সেন্টারের সভাকক্ষে এই সভার আয়োজন করে বিএফএ নীলফামারী জেলা শাখা। 

এতে প্রধান অতিথি ছিলেন বিএফএ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি ছিলেন পরিচালক (অর্থ) প্রার্থী ঢাকা জেলা বিএফএ’র সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। 

জেলা বিএফএর সভাপতি আব্দুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে নির্বাচনী মতবিনিময় সভায় বিএফএর লালমনিরহাট জেলা সভাপতি আব্দুল হাকিম, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক মাহবুব হোসেন রিপন, রংপুর জেলা সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বক্তব্য দেন।
 
সভায় রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী জেলা বিএফএর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা বিএফএর সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার জানান, আগামী ১১ জুলাই বিএফএ কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের অংশ হিসেবে চেয়ারম্যান ও পরিচালক প্রার্থীদ্বয় নীলফামারীতে এই সভা করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close