মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনের প্রচেষ্টা      র‌্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের খসড়া চূড়ান্ত অনুমোদন      বদলাচ্ছে অর্থবছরের সময়কাল      এবার ওমানকে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের      ২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি      মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার রায় যে কোনো দিন      তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের      
দেশজুড়ে
১৪ দিন ধরে নিখোঁজ কিশোরগঞ্জের মুন্না, সন্তানের চোখে বাবার প্রতীক্ষা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:০০ পিএম আপডেট: ০৮.০৭.২০২৬ ১০:০২ পিএম
নিখোঁজ মুন্না। ছবি: প্রতিনিধি

নিখোঁজ মুন্না। ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের গ্রামের বাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর মো. মুন্না (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১৪ দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় চরম উৎকণ্ঠা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবার।

স্বামীর কোনো খোঁজ না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী। অন্যদিকে ছেলের সন্ধান না পেয়ে উৎকণ্ঠা ও অনিশ্চয়তায় সময় পার করছেন মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যরা। প্রতিটি মুহূর্ত যেন তাদের কাছে একেকটি দীর্ঘ অপেক্ষা—কবে ফিরবেন মুন্না, সেই আশাতেই প্রহর গুনছেন স্বজনরা।

এ ঘটনায় বুধবার (৮ জুলাই) বিকালে নিখোঁজ যুবকের মা মোছা. স্বপ্না আক্তার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ মুন্না কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মীরপাড়া গ্রামের আনোয়ার হোসেন জয়নালের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, মুন্না ঢাকায় স্ত্রী-সন্তানকে নিয়ে বসবাস করতেন। গত ২৫ জুন রাতে তিনি গ্রামের বাড়িতে আসেন। পরদিন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু এরপর তিনি আর ঢাকায় পৌঁছাননি। একই সঙ্গে বাড়িতেও ফিরে আসেননি এবং পরিবারের কোনো সদস্যের সঙ্গেও যোগাযোগ করেননি। 

প্রথমদিকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও পরিচিতজনদের মাধ্যমে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালান। কিন্তু কোথাও তার কোনো সন্ধান না পাওয়ায় শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করেন তারা। এখন পর্যন্ত তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ মুন্নার মা মোছা. স্বপ্না আক্তার বলেন, ‘আমার ছেলে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু সে ঢাকায়ও পৌঁছায়নি, আবার বাড়িতেও ফিরে আসেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাইনি। একজন মা হিসেবে আমি খুবই দুশ্চিন্তায় আছি। প্রশাসনের কাছে আমার আবেদন, আমার ছেলেকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।’

মুন্নার স্ত্রী নুসরাত বলেন, ‘আমার স্বামী গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসার জন্য রওনা দিয়েছিলেন। কিন্তু তিনি আর ঢাকায় পৌঁছাননি। কোথায় আছেন, কী অবস্থায় আছেন—কিছুই জানতে পারছি না। পরিবারের সবাই মিলে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। প্রশাসনের কাছে আমার অনুরোধ, দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ‘যুবক নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

একই সঙ্গে মুন্নার সন্ধান পেলে দ্রুত কিশোরগঞ্জ সদর মডেল থানা অথবা তার পরিবারের সঙ্গে ০১৭৯৮৪১১০৮৭ নম্বরে যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close