মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ      এনবিআর পুনর্গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের       মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ      
দেশজুড়ে
লামায় ভয়াবহ পাহাড়ধস, শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু
বেলাল আহমদ, লামা (বান্দরবান)
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১০:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে টানা ভারী বর্ষণের কারণে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুটি পরিবারের শিশুসহ মোট পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া এলাকায় পাহাড়ের একটি অংশ ধসে নিচে থাকা একটি মাটির ঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা বাসিন্দারা মাটিচাপা পড়েন।

নিহতরা হলেন— মিশনপাড়ার মৃত আদম আলীর ছেলে মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী ছেলে মো. সোলেমান (৪)। অপর পরিবারের নিহতরা হলেন একই এলাকার আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) এবং তার স্ত্রী কুলছুমা আক্তার (২৫)।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে মাটিচাপা অবস্থায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন জানান, পাহাড়ধসে মাটির ও ইটের দেয়াল চাপা পড়ে দুই পরিবারের শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় এক নারী ইউপি সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী অন্য পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে।

এই মর্মান্তিক ঘটনায় পুরো আজিজনগর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে লামা উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতিরও চরম অবনতি হয়েছে। পাহাড়ি ঢলের পানিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র লামা বাজারসহ বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চল। ফলে লামা পৌর এলাকা এবং বিভিন্ন ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

গত কয়েক দিনের অবিরাম বৃষ্টিপাত এবং মাতামুহুরী নদীতে উজান থেকে নেমে আসা ঢলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  লামা   ভয়াবহ পাহাড়ধস   মর্মান্তিক মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close