রোববার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশের বড় পরিবর্তনে তরুণদের শক্তি ও সাহসই গুরুত্বপূর্ণ : তারেক রহমান      ● প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে : প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কাজুড়ে বিদ্যুৎ বিপর্যয়      ● স্ত্রীসহ পরিবারের আট সদস্য হারিয়ে নির্বাক আশিক      ● ডেঙ্গুর বিষাক্ত ছোবলে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু      ● গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট      ● বিমানের রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত      
দেশজুড়ে
টেকনাফে বিদ্যুৎস্পৃষ্টে রোহিঙ্গা যুবকের মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১১:৪১ এএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ জুলাই) হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আধারীছড়া এলাকায় এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, হোয়াইক্যং আধারীছড়া এলাকার স্থানীয় বাসিন্দা শাহ আলমের বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ওই রোহিঙ্গা যুবক। 

নিহত রোহিঙ্গা যুবকের পরিচয়, বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাফিজুর রহমান বলেন, ‘আধারীছড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close