মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের টিকা নিয়ে অন্তর্বর্তী সরকারের ভুল নীতির বলি হয়েছে অসংখ্য শিশু : স্বাস্থ্যমন্ত্রী      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩১৪       হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি      ন্যায়ভিত্তিক সমাজ গঠনে দায়িত্বশীল গণমাধ্যম অপরিহার্য: রাষ্ট্রপতি      গণতন্ত্রের জন্য সমঝোতার রাজনীতি করতে হবে : রাষ্ট্রপতি      দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৪৭ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতররণ ২০২৬ অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ জুলাই) বরুণার মসজিদের আবু বকর (রা.) প্রাঙ্গণে বাদ যোহর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের অন্যতম ফকীহ মুফতি দিলাওয়ার হুসাইন। বিশেষ অতিথি ছিলেন, সিলেটের জামিয়া কাসিমুল উলুম দরগাহ মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদি, বানিয়াচং সিনিয়র ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসাইন খান,  বরুণা মাদরাসার শায়খুল হাদিস হাফেজ মাওলান্ ওলীউর রহমান বর্ণভী, মোহাম্মদপুর আনোয়ারার বেগম টাইটেল মাদ্রসার মুহতামিম মাওলানা শায়খ মুজিবুর রহমান মুজাহিদ, বরুণার নাজিতে তালিমাত হাফেজ মাওলানা ফখরুযযামান প্রমুখ।

অনুষ্ঠানে ২০২৬ সালে অনুষ্ঠিত সরকার স্বীকৃত আল-হাইয়াতুল উলয়া, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও এদারা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় সিরিয়াল অর্জনসহ ঈর্ষনীয় ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বরুণা মাদ্রাসার ৯০ জন শিক্ষককে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে একলক্ষ তেইশ হাজার দুইশত পঞ্চাশ টাকা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে নগদ সর্বমোট  তিন লক্ষ তিন হাজার দুইশত পঞ্চাশ টাকা বিতরণ করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close