মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম: সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী      এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সুযোগ      বাংলাদেশের সাথে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত : জয়সওয়াল      ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৭৫৩      ৭০ অনুচ্ছেদ বাতিল ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ      এনবিআর পুনর্গঠনে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের       মিয়ানমার রোহিঙ্গাদের ‘বাঙালি’ বলায় বাংলাদেশের উদ্বেগ      
দেশজুড়ে
সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১২:৫৫ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ বলেন, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। 

প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে সবাই মর্মাহত।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   বজ্রপাত   শিক্ষার্থীর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close