বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬,
২৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ২০ আগস্ট মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি হিসেবে পাবে জাতি : চিফ হুইপ      রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা      দলীয় পদ ও মন্ত্রিত্ব থেকে মির্জা ফখরুলের পদত্যাগ      ডারউইন টেস্টে প্রথম দিন শেষে বাংলাদেশের ৯৬      প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক      রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট      
দেশজুড়ে
মানব পাচার ও অভিবাসী চোরাচালান ঠেকাতে মাঠে ব্র্যাক
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জের সোনারগাঁ স্টেডিয়াম মাঠে রোড শো করেছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। এ সময় পটগান, কুইজ প্রতিযোগিতা ও ভিডিও প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ অভিবাসন এবং দালালচক্রের প্রতারণা সম্পর্কে সচেতন করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে আয়োজিত এ কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। দালালের প্রলোভনে পড়ে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার মো. শাদমান সাকিব কুরাইসি।

সভাপতির বক্তব্যে মো. শাদমান সাকিব কুরাইসি বলেন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়, এটি একটি সামাজিক সমস্যা। এ অপরাধ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। নিরাপদ অভিবাসনের জন্য সরকারি অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করারও আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র অফিসার নুযহাত শামা,সোনারগাঁয়ের কমিউনিটি মোবিলাইজার মো: আতিক হাসান,সোনারগাঁ থানার এসআই চন্দন দে, এএসআই সুলতান আহমেদ, জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) সোনারগাঁর এএসআই নাসির উদ্দীন, ওয়াচার কনস্টেবল মো. জাহাঙ্গীর আলম, আজিজুর রহমান ও সোহেল রানা, জিআর ইনস্টিটিউশনের শিক্ষক মো. শাহাদাত হোসাইন, বাহাউল হক টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক লায়লা আফরোজসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

রোড শোতে পটগানের মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালানের ঝুঁকি এবং নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় সাতজনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ ছিলেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর ‘দালালকে ধরিয়ে দিন’ প্রতিপাদ্য নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

আয়োজকরা জানান, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ব্র্যাক বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা হিসেবে কাজ করে যাচ্ছে। ২০০৬ সাল থেকে প্রতিষ্ঠানটির মাইগ্রেশন প্রোগ্রাম নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানবপাচার প্রতিরোধ এবং বিদেশফেরতদের পুনর্বাসনে কাজ করছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close