বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু      ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর      ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৫ হাজার চিকিৎসক নিয়োগ      মধ্যপ্রাচ্যের সংকট শেষ হলে তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর      ‘জানুয়ারিতে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন’      জাতিসংঘে আজ রাতে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান      শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত      
দেশজুড়ে
মহম্মদপুরে কৃষক-শিক্ষার্থীদের মাঝে স্প্রে মেশিন-ক্রীড়াসামগ্রী বিতরণ
​মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ছোঁয়া ও তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করার লক্ষ্যে যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে কৃষকদের মাঝে স্প্রে মেশিন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল ও ভলিবল বিতরণ করা হয়েছে।

​শনিবার (২৫ জুলাই) বিকালে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এসব উপকরণ বিতরণ করেন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান, অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা, অ্যাডভোকেট রোকুনুজ্জামান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ইউনুচ আলী, ড. রইচ উদ্দিন উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘কৃষিকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে আরও উৎপাদনশীল করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​উপকরণ পেয়ে কৃষকরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ স্প্রে মেশিনগুলোর মাধ্যমে তাদের কৃষি কাজ আরও সহজ হবে এবং উৎপাদন বাড়বে। 

অন্যদিকে শিক্ষার্থীরাও খেলাধুলার সামগ্রী পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। তারা উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে খেলাধুলায় আরও মনোযোগ দেওয়ার আশ্বাস দিয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   কৃষক   শিক্ষার্থীদের মাঝে   স্প্রে মেশিন বিতরণ   ক্রীড়াসামগ্রী বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close