শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: বাসায় গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে এমন কার্ড চাইলেন আসিফ মাহমুদ      নিউইয়র্ক সফরে ট্রাম্প-তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা      হামে আরও চার শিশুর মৃত্যু, নতুন রোগী ৯১৭      জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      বিমানকর্মীর কাছ থেকে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার      বলিভিয়ায় সামরিক ব্যারাকে বিস্ফোরণ, হতাহত বহু      এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : শফিকুর রহমান      
খেলাধুলা
ভলিবল চ্যাম্পিয়নশিপে নেপালকে হারিয়ে বাংলাদেশের তৃতীয় জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ৭:২৫ পিএম আপডেট: ২৬.০৭.২০২৬ ৭:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাঁচ সেটের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ। 

রোববার (২৬ জুলাই) পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আসরে নিজেদের চতুর্থ ম্যাচে নেপালকে ৩-২ সেটে হারিয়েছে বাংলাদেশ দল।

ম্যাচে ২৫-১৮ ব্যবধানে প্রথম সেট হেরে ব্যাকফুটে চলে গেলেও দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৯-২৫ ব্যবধানে জিতে সমতায় ফেরেন হরসিত-সুজনরা। 

তৃতীয় সেটে নেপাল ২৫-২১ ব্যবধানে এগিয়ে গেলে চতুর্থ সেটটি ২৩-২৫ পয়েন্টে জিতে ম্যাচকে ভাগ্যনির্ধারণী পঞ্চম সেটে নিয়ে যায় বাংলাদেশ। সেখানে নিজেদের দাপট বজায় রেখে ১৫-১১ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

চলতি আসরে উজবেকিস্তান ও কাজাখস্তানের পর নেপালের বিপক্ষে জয় তুলে নিল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানসহ ছয় দেশের এই প্রতিযোগিতায় আগামীকাল সোমবার (২৭ জুলাই) রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

কেকে/কেকে


আরও সংবাদ   বিষয়:  কাভা মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপ   বাংলাদেশের জয়   নেপাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close