রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষের মাথাপিছু ঋণ এক লাখ ২৯ হাজার ২৩৯ টাকা      ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৮      ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      নদীদখল ও দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ প্রধানমন্ত্রীর      গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩      জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ      কিছু রাজনৈতিক দল বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১০:২৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১০টায় উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পথচারীদের মাঝে ৪ শতাধিক বিভিন্ন প্রজাতির কাঁঠাল, আম, পেয়ারা, আমড়া, জলপাই, কাঠবাদাম, অর্জুন, বক্সবাদাম, কামরাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক সাইফুল ইসলামের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, একটি গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। গাছ আমাদের জীবনের নীরব বন্ধু, যা অক্সিজেন দিয়ে পৃথিবীকে বাঁচিয়ে রাখে। আজ আমরা গাছের ছায়ার নিচে বসে আছি। তাই আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো।

এ সময় মো. মিজানুর রহমান ভূঁইয়া ছাত্রছাত্রীদের মাঝে চারা বিতরণের পাশাপাশি ১০টি ফুটবলও তুলে দেন।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নওশের আহমেদ ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সদস্য (মেম্বার) অ্যাড. মো. তাজুল ইসলাম, বুড়িচং উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ময়নাল হোসেন, উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, সমাজসেবক ইকবাল হোসেন, সমাজসেবক মো. নসু মেম্বার, মোহাম্মদ করিম, মোহাম্মদ জব্বার, ওমর ফারুক, কামাল হোসেন, আবু কালাম, আব্দুল সেলিম, গোলাম মোস্তফা, সাবেক মেম্বার বাবুল, বন্ধু সেবা সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এবং নির্বাহী সদস্য মো. আবু তাহের।

এ সময় বন্ধু সেবা সংগঠনের সব সদস্য, বিভিন্ন ইউনিয়নের বন্ধু সেবা সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং উত্তর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল বাসার।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে বন্ধু সেবা সংগঠনের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বৃক্ষরোপণ কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close